মাগুরা শহরে সিরিয়াল চুরি!

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা শহরের কলেজ রোডে সিরিয়াল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে শহরের সরকারী কলেজ রোডে এ,জি একাডেমী মার্কেটের মোল্যা স্টোর, অগ্রণী ব্যাংকের পাশে লিজা কনফেকশনারী ও আতর আলী পাবলিক লাইব্রেরীর সামনে বিশ্বজিৎ নামে এক ব্যক্তির মোবাইল এর দোকানের শাটার ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা এমনটাই জানিয়েছেন ভুক্তভুোগীরা। এ সময় পার্শ্ববর্তী ধানসিড়ি অফসেট প্রেস ও মোবাইল হাট এর সাটারও ভেঙ্গেছে চোর চক্র।তবে তাদের তেমন কিছু চুরি যায়নি বলে জানা গেছে। এদিকে কয়েকদিন আগে একই সড়কে রঞ্জন লাইব্রেরীতে চুরির ঘটনা ঘটেছে।

শহরের প্রধান সড়কে প্রতিনিয়ত পুলিশ টহল ও নিজস্ব পাহারাদার থাকা সত্বেও চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

এ ব্যাপারে মাগুরা সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান- পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: