মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মাগুরানিউজ.কম:  বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা-ঝিনাইদহ সড়কের সদরের আলমখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় আমিরুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঘন কুয়াশায় মাগুরা আলমখালী রামনগর এলাকায় বালির ট্রাকের সাথে মোটরসাইকেলের ঢাক্কায় আমিরুল ইসলাম নামে মাগুরা সদর পুলিশ ফাঁড়ির সদস্য নিহত হয়েছে। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, আজ শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে মাগুরা সদর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য আমিরুল ইসলাম ঝিনাইদহ জেলার রাজধরপুর গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল মাগুরায় আসছিলেন। পথিমধ্যে মাগুরা সদর উপজেলার আলমখালী  এলাকায় দাড়িয়ে থাকা বালির ট্রাকের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ অবস্থায় স্থানীয়রা আমিরুলকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: