জামাইদের জন্য মাছের মেলা!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

‘জামাই দেখা, মাছ বেচা!’ কারণ মেলার দিন মাছ কিনতে আসেন এ এলাকা ও আশপাশের গ্রামের বিয়ে করা নতুন সব জামাই। কোন জামাই সবচেয়ে বড় মাছটি কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে পারেন, তা দেখার জন্য কৌতূহল নিয়ে অপেক্ষা করে লোকজন।

মহম্মদপুরের ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোড়দৌড় মেলা উপলক্ষে জামাই মেলাও জমজমাট। বুধবার সকাল থেকে শুরু হয়েছে। প্রায় শতবছর ধরে বাংলা পৌষ মাসের ২৮ তারিখে এ মেলা অনুষ্ঠিত হয়। মূল মেলা একদিন হলেও মেলার আগে ও পরে পক্ষকালব্যাপী চলে মেলার বেচা-কেনা। এবছরও বড়রিয়া গ্রামে প্রায় তিন বর্গকিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলার স্টল।

মাছ কেনার জন্য জামাইদের মধ্যে চলে নীরব প্রতিযোগিতা। এ সুযোগ কাজে লাগিয়ে মাছ বিক্রেতারা দর হাঁকেন আকাশছোঁয়া। স্থানীয় বড় মাছ ব্যবসায়ীরা সপ্তাহখানেক ধরে বড় বড় মাছ সংগ্রহ করে থাকেন। সেই অনুযায়ী মাছের দামও হাঁকানো হয়।

জামাইদের ট্যাকের জোর দেখার পাশাপাশি লোকজনের জন্য দর্শনীয় বস্তু এ মাছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: