মাগুরায় ঢাকাগামী বাস থেকে ফেনসিডিলসহ আটক দুই

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় একটি বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১ জানুয়ারি) মাগুরা পলিটেকনিকের বিট থেকে সেঞ্চুরি পরিবহনে তল্লাশি  চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন-তেঁতুলবাড়িয়ার তিন রাস্তা পাড়ার মৃত খালেক হোসেনের ছেলে বিলাল হোসেন ও একই এলাকার তোফাজেল হোসেনের ছেলে আলী হোসেন।

মাগুরা ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে পলিটেকনিক এলাকা থেকে ৫৫ বোতল ফেনসিডিলসহ বিলাল হোসেন ও আলী হোসেনকে আটক করা হয়। তারা সেঞ্চুরি পরিবহনে করে ঢাকা যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে তল্লাশি চালানো হয়। এসময় তাদের শরীরে বিশেষ কায়দায় বহন করা ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: