মাগুরায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে মাগুরা শহরের জজ আদালত সংলগ্ন জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে একটি সুবিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহরের কেশব মোড়স্থ শ্রাবণী কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় মাগুরা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা।

মাগুরা জেলা যুব সংহতির সভাপতি শিকদার আলমগীর কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা উত্তর জাতীয় পার্টির সাধারন সম্পাদক মহিবুর রহমান, মাগুরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খান রবিউল হক মিঠু, তারিকুল ইসলাম, অহিদুজ্জামান সাঈদ, মোজাম্মেল হক হারুন, মোতালেব হোসেন, জুয়েল রানা, সুমন ঘোষ, শহিদুল ইসলাম লিটু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।  কিছুদিন আগে রংপুর সিটি নির্বাচনে তার প্রমাণ রেখেছেন রংপুরের জনগণ।

এ সময় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে গতিশীল করতে কাজ করার আহব্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: