মাগুরানিউজ.কমঃ
মাগুরার বাতাসে এখন অর্থের আগমনী বার্তা বইছে। আঁকাবাঁকা মেঠো পথ, দুই পাশে দিগন্ত হারানো হলুদের সমারোহ। গ্রাম-বাংলার ফসল খেতের সর্বত্রই এখন হলুদ রংয়ের গালিচা বিছিয়েছে প্রকৃতি।
মাগুরা জেলার বিভিন্ন জায়গার প্রকৃতি শীতে বদলে গেছে। বিস্তীর্ণ ফসলের মাঠগুলো এখন সরষে ফুলের হলুদে ভরে গেছে।জেলার বিভিন্ন গ্রাম সরষে খেতের জন্য বিখ্যাত। এসব এলাকার বাতাসে সরষে ফুলের ঘ্রাণ।


