মাগুরানিউজ.কমঃ
আইয়ুব বাচ্চু একজন জনপ্রিয় বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার,প্লেব্যাক শিল্পী। তাঁর জন্ম চট্টগ্রাম শহরে। তিনি বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। আইয়ুব বাচ্চু ১৯৯১ সালে জন্ম নেওয়া এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল।
১৯ জানুয়ারী বৃহস্পতিবার মাগুরায় বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী ২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে শিল্পীর।


