মাগুরায় মাইক্রোবাস উল্টে ভারতীয় নাগরিক নিহত, আহত ৬

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় মাইক্রোবাস উল্টে খাদে পড়ে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আজ রবিবার সকালে মাগুরা শহরতলীর ভিটাসাইর এলাকায় মাগুরা-যশোর সড়কে ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।

নিহত ব্যক্তির নাম, মোহাম্মদ ইসলাম (৩০)। তাঁর বাড়ি ভারতের বিহার রাজ্যের আসমা গ্রামে। তাঁর লাশ মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, ৫ ভারতীয় নাগরিক একটি মাইক্রোবাসে ঢাকা থেকে যশোরের বেনাপোল বর্ডারে যাচ্ছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে মাইক্রোবাসটি মাগুরার শহরের কাছে ভিটাসাইর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী ভারতীয় নাগরিক মোহাম্মদ ইসলাম মারা যান।

দুর্ঘটনায় মাইক্রোবাসের অপর ৪ ভারতীয় নাগরিক আলতাফ হোসেন (৪৫), আব্দুর রহমান (৩২), রাজা আহমেদ (৩৬) ও আলতাফ আলী (২৬) আহত হন। আলতাফ হোসেনের বাড়ি ভারতের মুম্বাইতে। বাকিদের বাড়ি বিহারে। এ ঘটনায় মাইক্রোবাস চালক ওহিদুর রহমান (৩৫) ও চালকের সহকারী মো. ফয়সালও (৩০) আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

মাইক্রোবাসটি ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত ভাড়া করেছিলেন ওই ৫ ভারতীয় নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: