মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরার শত্রুজিৎপুর ব্লাড ডোনাস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শত্রুজিৎপুর কে.পি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পাবলিক টেলিকমের সামনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান কাননের সভাপতিত্বে উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শত্রুজিৎপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. সনজিৎ কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ মুতালেব হোসেন, মোঃ লিটনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

