মাগুরায় নিখোঁজ শিশুর পরিবারের সংবাদ সম্মেলন

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক-

চার বছর আগে এক ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এখন আবার ১০ দিন ধরে অন্য ছেলের খোঁজ পাচ্ছিনা। আমি আর কিছু চাইনা আমার ছেলে ইয়াসিনকে ফেরত চাই। সোমবার দুপুরে মাগুরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে এসব কথা বলছিলেন মাগুরার নরসিংহাটি গ্রামের নিখোঁজ ইয়াসিনের মা ফরিদা বেগম।

সংবাদ সম্মেলনে নিখোঁজ ইয়াসিনের চাচা শাহীনুর রহমান লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান- ইয়াসিনের বাবা জাহাঙ্গীর সরদার এর অসুস্থ্যতার কারণে সংসারের প্রয়োজনে গত ১ ডিসেম্বর বিকেলে বাবার অটোরিক্সা নিয়ে ভাড়ায় চালাতে বাড়ি থেকে বের হয় স্থানীয় জাগলা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ইয়াছিন। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে ২ ডিসেম্বর মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নং  ৬৭ ।

ইতিমধ্যে তার পরিবার এ বিষয়টি মাগুরার পুলিশ সুপারের নিকট অবহিত করেছেন। কিন্তু ঘটনার ১০ দিন পার হলেও ইয়াছিনকে পাওয়া যায়নি।  ছেলের খোঁজ না পেয়ে পরিবারটি সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াছিনের বাবা জাহাঙ্গীর সরদার, দাদা তালেব সরদার, চাচা শাহীনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি  জিডি করা হয়েছে।  বিষয়টি তদন্তে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: