লেপ-তোষকের দোকানে শীতের আমেজ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক-

বঙ্গোপসাগরে নিন্মচাপের কারণে গত দুইটি দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর শীতল বাতাসের পরশ যেন শীতকে সাদর সম্ভাষণ জানিয়েছে। এরই পরিপেক্ষিতে গ্রামাঞ্চলের কড়া শীত থেকে রক্ষা পেতে মানুষ ইতোমধ্যে ভিড় জমাচ্ছেন লেপ-তোষেকের দোকানে।

মাগুরা শহরের ভায়নার মোড় থেকে শুরু করে সরকারি কলেজ গেট পর্যন্তু টানা লেপ-তোষকের দোকান। এলাকাটি লেপ-তোষক পল্লী বলেই সমধিক পরিচিত। শীতের আগমনী বার্তায় লেপ-পল্লীর ব্যবসায়ী ও কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জানা গেছে, মাগুরা জেলায় প্রায় ২০০ থেকে ২৫০টির মত লেপ তোষক তৈরির দোকান রয়েছে। এসব দোকানে প্রায় কর্মসংস্থান হয়েছে ছয় শত মানুষের।

জেলার চারটি উপজেলায় ঘুরে দেখা গেছে, লেপ-তোষক তৈরির কারিগর ও ব্যবসায়ীদের দম ফেলার সময় নেই। কাজের চাপ এতই বেশি যে, সময়মত গোসল-খাওয়ারও ঠিক নেই। তবে এত ব্যস্থতা থাকলেও মৌসুমে একটু বাড়তি তাদের মুখে হাসি এনে দিয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর উপজেলার মদিনা বিছনা ঘরের কারিগর মতিন বলেন, বছরের এই সময়ে আমাদের ইনকাম অন্য সময়ের চেয়ে ডাবলেরও বেশি। তারপর সার বছর তো প্রায় বসেই কাটতে হবে। এখন প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ টি করে লেপ তৈরির অর্ডার পাচ্ছি।

তবে মৌসুমে প্রকৃত দামের চেয়ে অনেক বেশি দাম রাখা হচ্ছে দাবি করে লেপ কিনতে আসা সজীব নামে এক ক্রেতা জানান, প্রচুর কাজ থাকলে দাম কম হওয়ার কথা। কিন্তু মৌসুমকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা অনৈতিকভাবে অতিরিক্ত অর্থ দাবি করছে।

ব্যবসায়ীরা লেপ-তোষকের অতিরিক্ত দাম নিচ্ছেন এ অভিযোগের পরিপেক্ষিতে ব্যবসায়ীরা বলেন, এটা সত্যি যে, গত বছরের চেয়ে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা বেশি মূল্যে লেপ বিক্রয় হচ্ছে। তুলার দাম বেড়ে যাওয়া এমনটা হয়েছে। তা ছাড়া কারিগরদের মজুরির খরচও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: