বৃষ্টি এলো ‘শীত নামাতে’

মাগুরানিউজ.কম:

শহর প্রতিবেদক-

শহরবাসীর ঘুম ভাঙার আগে শনিবার ভোর থেকে বৃষ্টি নামে মাগুরাতে। একদিকে শীতের হিমেল হাওয়া, অন্যদিকে বৃষ্টিতে ভিজতে হয় শহরবাসীকে।

কয়েকদিন ধরে রাতে শিশির, ভোরে কুয়াশা। শীতটা টের পাওয়া যাচ্ছে একটু একটু করে। তবে আজকের বৃষ্টি শহরবাসীকে যেন স্পষ্ট করে জানিয়ে দিলো, শীতের হলো শুরু। আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টিই শীতকে পথ দেখাবে।

 

আজ সকালের বৃষ্টিতে মাগুরা শহর রীতিমতো বর্ষার চেহারা পেয়েছে। ছাতা হাতে বের হচ্ছেন শহরবাসী। বিপাকে পড়তে হয় অফিসগামী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের। ছিন্নমূল পথশিশু ও মানুষদের ভোগান্তিও বেড়েছে কয়েকগুন। তাদের ভাসমান আবাসস্থল ভিজে গেছে বৃষ্টিতে, সেই সঙ্গে হিমেল হাওয়া কাঁপুনি দিয়ে যাচ্ছে তাদের।

গন্তব্যস্থলের উদ্দেশে বেরিয়ে বৃষ্টি থেকে বাঁচতে কেউবা কোনো মার্কেট, দোকানের নিচে দাঁড়িয়ে অস্বস্তিকর অপেক্ষা নিয়ে দাঁড়িয়েছিলেন কখন বৃষ্টি থামবে। সকাল ৯টার দিকে চৌরঙ্গী মোড়ে বৃষ্টি থামার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন কয়েকজন। সেখানে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, কুয়াশার সকালে এমন বৃষ্টিতে ভিজলে জ্বর আসতে পারে, তাই দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি থামবে। আমাদের মতো বেসরকারি চাকরিজীবীদের জন্য সকালের এমন বৃষ্টি বেজায় দুর্ভোগের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: