মাগুরানিউজ.কম:
মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।
অনন্য সফল এক আয়োজন। আয়োজকদের মুখে চ্যালেঞ্জকে জয় করে সফল আয়োজনের তৃপ্তি। মাগুরার ইতিহাসে সবচেয়ে সুশৃঙ্খল ও বণ্যাঢ্য টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজক আছাদুজ্জামান ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা এ্যাড. সাইফুজ্জামান শিখরকে বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে মাগুরাবাসী।
ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পৃষ্ঠপোষক বসুন্ধরা সিমেন্ট ও মাগুরা জেলা ক্রীড়া সংস্থাকে।
অপরদিকে একটি সফল আয়োজন করেই তৃপ্তির ঢেকুর তুলছেন না আয়োজকরা। বরং এই আয়োজনে যাদের অবদান অনস্বীকার্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি আয়োজকেরা।
আয়োজক আছাদুজ্জামান ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের এ আয়োজন সফল করার জন্যে সবার সহযোগিতা পেয়েছি এজন্য প্রতিটি মাগুরাবাসী ও আয়োজক সহযোগীদের কৃতজ্ঞতা জানাই। আমাদের দর্শকদের প্রশংসনীয় আচরণ ভবিষ্যতে বড় কোনো টুর্নামেন্ট আয়োজনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করি।
মাগুরাবাসী মাগুরায় আয়োজিত টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল ও সেরা হিসেবে অ্যাখ্যায়িত করেছে এবারের এই আসরকে।


