ভালোবাসা আর মোমের আলোয় উদ্ভাসিত মাগুরাবাসী

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র জয় –

একটি নয়, দু’টি নয়, হাজারো মোমবাতি। মুহূর্তেই অন্ধকার ছাপিয়ে হাজার হাজার মোম জ্বলে ওঠে। আলোয় আলোকিত হয়ে যায় পুরো মাগুরা শহর। সন্ধা ৬টায় ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, জনে জনে জ্বালানো মোমবাতির আলোয় অন্ধকার কেটে গেছে প্রতিবাদী তীব্রতায়।

শহরের চৌরঙ্গী মোড়ে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরের উপস্থিতিতে হাজারো নেতাকর্মী ও সাধারন জনতার অংশগ্রহনে প্রজ্জলিত মোমের আলোতে আলোকিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গন।

উদ্ভাসিত প্রতিটি মুখ, জ্বলজ্বল করছে প্রতিটি চোখ। সে চোখে দেশ মাতৃকার জন্য যেমন আছে ভালোবাসা, তেমনি আছে হায়েনাদের জন্য তীব্র ঘৃণা আর ক্ষোভের আগুন।

উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি কামরুল লায়লা জলি, জেলা প্রশাসক মুহ. আতিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহ্বাজ তানজেল হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: