মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লায়লা জলি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু।
সম্মেলনে মোঃ সাজ্জাদ হোসেনকে সভাপতি ও আব্দুর রহিম সরদারকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়ে জানা গেছে।


