মাগুরায় অবৈধ ইটভাটা উচ্ছেদ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

ভ্রাম্যমান আদালতের অভিযানে আজ দুপুরে মাগুরা সদরের খর্দ কছুন্দী এলাকায় ৩টি অবৈধ চিমনীর ইট ভাটা উচ্ছেদ করেছে প্রশাসন।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও এই অভিযানে আরডিসি তারিফ উল হাসান, এডিসি রেভিনিউ আজাদ জাহান ও ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ। এসময় মাগুরা ফায়ার সার্ভিসের সহযোগীতায় ভাটার চিমনী ভেঙে ফেলা হয়।

অভিযানে এস.এম.বি ব্রিক্স এর মালিক সোহেল বিশ্বাস কে খুঁজে পাওয়া যায়নি। পরে অপর ইট ভাটা কেএন্ডবি এর মালিক মনিরুল ইসলামের ভাটা উচ্ছেদ ভ্রাম্যমান আদালত। এ সময় নির্বাহী কর্মকর্তাদের সাথে মিথ্যাচার করার কারনে তাকে ২০ হাজার টাকা নতুবা ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় তিনি নগদ অর্থ দিয়ে কারাদন্ড থেকে মুক্তি পান।

এই ঘটনায় মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান বলেন, এই সব ইট ভাটা মালিক নদীর জমি অবৈধ ভাবে দখল করে ইট ভাটা পরিচালনা করছেন। এই ধরনের সকল ভাটা মালিকদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ভাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান। ভবিষ্যতে চলমান অবৈধ ভাটা বন্ধ না করা হলে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: