“মাধ্যমিক পর্যায়ে ইংরেজি শিক্ষার নামে ভয়াবহ প্রতারণা”

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক- 

আজ মাগুরার শ্রীপুরে শিক্ষা নিয়ে এক প্রতারণার ঘটনা ধরা পড়েছে। বিষয়টি নিয়ে “মাধ্যমিক পর্যায়ে ইংরেজি শিক্ষার নামে ভয়াবহ প্রতারণা” শিরোনামে ইউএনও শ্রীপুর মাগুরা এর অফিসিয়াল ফেসবুক পেজে এক সতর্কতামূলক প্রতিবেদনে শ্রীপুর উপজেলার সকল শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফী। পাঠকদের জন্য আবেবেদনটি হুবহু নিম্নরূপ-

UNO কার্যালয়ে একজন ব্যক্তি আসেন যিনি AIUB থেকে বিএসসি ইন্জিনিয়ারিং সম্পন্ন করে ৯ম ও ১০ম শ্রেনীর জন্য ‘জাগরণ English Grammar & Composition’ নামে একটি ইংরেজি বই লিখেছেন মর্মে দাবী করেন। বইটিকে তিনি পরিচয় দেন ‘মৌলিক সাহিত্যকর্ম’ হিসেবে। বইটির প্রচারের জন্য একটি সেমিনারের আয়োজন করতে চান এবং সেই অনুমতি নিতে এ কার্যালয়ে এসেছেন। বইটি পাঠে প্রতীয়মান হয় Copy-Paste করে বইটি প্রকাশ করা হয়েছে। বইটিতে অনেকগুলো Essay অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে একটি Digital Bangladesh। লেখক হিসেবে তার নিকট Digital Bangladesh সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি ‘Digital mean’ এই দুটি শব্দের বাইরে আর কিছু বলতে পারেননি।

ইংরেজি শিক্ষার নামে যত্রতত্র পুস্তক প্রকাশনা করা হচ্ছে এবং সেগুলো বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়তে বাধ্য করা হচ্ছে। এই নিম্নমানের বই থেকেই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়। এরকম নিম্নমানের বই ছাত্র-ছাত্রীদের ক্ষতি করছে।

শ্রীপুর উপজেলার সকল শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, এ রকম নিম্নমানের বই যাতে কোন বিদ্যালয়ে পড়ানো না হয়। যদি কোন বিদ্যালয়ে এরকম নিম্নমানের বই পাওয়া যায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখা যায়, অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের জন্য ভালমানের ইংরেজি-বাংলা অভিধান ব্যবহার করেন না। প্রকৃত শিক্ষায় শিক্ষিত জাতি গঠনে বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য ভালোমানের গ্রামার ও অভিধান সুপারিশের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ করা হলো।

ছবি ও তথ্য- অফিসিয়াল ফেসবুক পেজ ইউএনও শ্রীপুর মাগুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: