পড়বি তো পড় মালির ঘাড়ে…

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক- 

মাগুরায় প্রতারণার অভিযোগে জাহিরুল ইসলাম নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খেরশেদ আলম চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন।

 দণ্ডাদেশপ্রাপ্ত জহিরুল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের শহিদুল ইসলামে ছেলে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহান জানান, জাহিরুল বাইসাইকেলে চড়ে সারাদেশ ঘুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কথা বলে মাগুরার সড়ক জনপথ, গণপূর্ত, উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তরে গিয়ে দপ্তর প্রধানদের প্রত্যায়ন গ্রহণ ও প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করছিল। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যার পর তিনি মাগুরা জেলা প্রশাসকের কাছে গিয়ে একইভাবে প্রতারণার মাধ্যমে প্রত্যায়ন ও অর্থ সংগ্রহ করতে যান। এ সময় জহিরুলের আচারণ সন্দেহজনক মনে হলে জেলা প্রশাসকের জিজ্ঞাসাবাদের মুখে তার প্রতারণার বিষয়টি বেরিয়ে আসে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে দেখা যায়, ইতিপূর্বে তিনি ২৫ জেলার জেলা প্রশাসকসহ ওই সব জেলার বিভিন্ন অফিস প্রধানদের প্রত্যায়ন গ্রহণ ও জলুবায়ু পরির্তনের জন্য প্রচারণা চালানোর কথা বলে অর্থ সংগ্রহ করেছেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক আরো জানান, প্রতারণার মাধ্যমে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রত্যায়ন ও অর্থ আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার রাতে জাহিরুলকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

ছবি-সৌজন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: