ভয়ঙ্কর শীতের পূর্বাভাস

মাগুরানিউজ.কম:

ওয়েব প্রতিবেদকঃ 

চলছে মধ্য অগ্রহায়ণ, শীতকাল দোরগোড়ায়। শহুরে দূষণে শীতের আমেজ তেমন না পড়লেও গ্রামাঞ্চলে শুরু হয়েছে লেপের ব্যবহার। আবহাওয়াবীদরা বলছেন, এবার শীতকালে তাপমাত্রা কমে নেমে আসতে পারে ৪ ডিগ্রী সেলসিয়াসে। এক্ষেত্রে পৌষে ৬ ডিগ্রী (ডিসেম্বর), আর মাঘে (জানুয়ারী) আরো কমে ৪ ডিগ্রীতে নামবে তাপমাত্রা।

চলতি মৌসুমের মধ্য ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে শেষ হবে শীতকাল। আর এ সময়ের মধ্যেই সর্বোচ্চ চারটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ এবং একটি তীব্র শৈত প্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে।

গণমাধ্যমে প্রকাশিত আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ’র তৈরী প্রতিবেদনে বলা হয়েছে-ডিসেম্বরে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাবে। এ মাসের শেষ দিকে (পৌষের প্রথমার্ধে) দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি থেকে দু’টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস) অথবা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

এ সময় রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘনা কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা অথবা মাঝারী কুয়াশা পড়তে পারে।

এদিকে জানুয়ারি (পৌষের শেষ ও মাঘের প্রথম) মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রী সেলসিয়াস) শৈত্য প্রবাহ বেয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যত্র একটি থেকে দু’টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ হতে পারে।

তবে সার্বিকভাবে এ মাসের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রী সেলসিয়াস বেশি থাকবে। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালাকা অথবা মাঝারী কুয়াশা পড়তে পারে।

বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এবং বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।

– ফাইল ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: