নহাটার পানিঘাটায় বিপুল ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক- 

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ওই এলাকার গোলাম রসুলের ছেলে মাজেদুল ইসলাম (৩৫) ও মিজান শিকদারের ছেলে মিরাজুল ইসলাম(২৭)।

নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) সাখাওয়াত হোসেন জানান- দীর্ঘদিন ধরে এ চক্রটি নহাটাসহ মহম্মদপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছিল। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের অভাবে তাদেরকে আটক করা যাচ্ছিল না। মঙ্গলবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নহাটার পানিঘাটা ব্রীজের পাশে মাজেদুল ও মিরাজুলকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। এসময় দেহতল্লাশী করে মাজেদুলের কাছে থাকা সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৯০পিস ইয়াবা ট্যাবলেট এবং মিরাজ শিকদারের দেহতল্লাশী করে ৬০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি লাল রঙ্গের এ্যাপাচি মোটরসাইকেল, ৩টি মোবাইল সেট এবং নগদ ২৫শত টাকা জব্দ করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ছবি- সৌজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: