মাগুরানিউজ.কম:
অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। রবিবার ২৬ নভেম্বর মাগুরার জেলা প্রশাসক মহোদয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়-
”মাগুরা জেলার যে সকল ইট ভাটা মালিকগণ অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করছেন, তাদেরকে অবিলম্বে ইট ভাটা পরিচালনা বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এছাড়া, যে সকল ইট ভাটা মালিকগণ লাইসেন্স নবায়ন করেননি তাদেরকে যত দ্রুত সম্ভব, লাইসেন্স নবায়নের জন্য বলা হলো। অন্যথায়, এসব ইট ভাটা বন্ধ করা সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


