মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের সাথে আজ সোমবার সকালে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মতবিনিময় সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের উপস্থিতিতে উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।


