কামান্না যুদ্ধে শহীদদের স্মরণে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলী

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক- 

আজ ২৬ নভেম্বর, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত কামান্না শহীদ দিবস। ১৯৭১ সালের এইদিনে মাগুরা-ঝিনাইদহের সীমা্ন্তবর্তী কামান্না গ্রামে একই রাতে পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা ২৭ বীর মুক্তিযোদ্ধাসহ  ২৯ জনকে হত্যা করে।

শহীদ ২৭ বীর মুক্তিযোদ্ধার বেশিরভাগের বাড়িই ছিল তৎকালীন মাগুরা মহকুমার সদর থানার হাজীপুর ইউনিয়নের হাজীপুর, শ্রীমন্তপুর, আরালিয়া, হ্নদয়পুর, ফুলবাড়িসহ বিভিন্ন গ্রামে। কামান্না যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের সবাইই ছিলেন স্থানীয়ভাবে গড়ে ওঠা হাজীপুরবাহিনী এবং বিভিন্ন গেরিলা দলের সদস্য।

আজ রবিবার দুপুরে মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামে কামান্না যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। চোখের পানিতে সহযোদ্ধারা শহীদদের স্মরন করেন। মাগুরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, হাজীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, কামান্না শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর হাজীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: