মাগুরা শহরে শীতবস্ত্রের দোকানে ভিড় বাড়ছে

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক- 

শীত আসতে না আসতে অনেকটাই জমে উঠেছে শীতের কাপড় বেচা কেনা। শীতে নিজেকে একটু উষ্ণ রাখতে ব্যস্ত হয়ে পড়েছে মানুষ। সেই লক্ষ্যে মাগুরার বিভিন্ন মার্কেট ও ফুটপাতে বেড়েছে গরম কাপড়ের কদর এবং তার সঙ্গে বেড়েছে শীতের কাপড় কিনতে আসা ক্রেতাদের ভিড়। যদিও শীত এখনো জাঁকিয়ে বসেনি সেভাবে। তবে শীত মোকাবিলায় প্রস্তুতি চলছে ব্যবসায়ীদের মাঝেও।

সৈয়দ আতর আলী সড়কে পোষ্টঅফিস এলাকার ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী জাকির হোসেন বলেন, শীতের পোশাক ও আনুষাঙ্গিকের বিক্রি মোটামুটি ভালোভাবেই শুরু হয়ে গেছে। তবে শীত একটু বাড়তে শুরু করলে চাঙ্গা হবে ব্যবসা।

ফুটপাতে শীতের কাপড় কিনেছেন মনিরুল ইসলাম। তিনি জানান, পুরোপুরি শীত আসার  আগে কিছুটা কমদামে কেনাকাটা করা যায় বলেই আগেভাগেই আসা।এছাড়াও অনেকগুলো দেখে একটা কিনা যায়।

অন্যদিকে অভিজাত বিপণিবিতানগুলোর মালিকরা বলছেন, আমরা এখনও তেমনভাবে শীতের কাপড় কেনার কাস্টমার পেতে শুরু করিনি। আসলে আমাদের  কাস্টমাররা একটু নতুনত্ব চায়, যে কারণে তারা নতুন ধরনের আইটেমের জন্য অপেক্ষা করছে। যদিও আমরা শীতকে সামনে রেখে নতুন কালেকশন নিয়ে এসেছি।

তারা বলেন, শীত ঠিকমত শুরু হওয়ার আগে অর্থাৎ এই সময় অন্যান্য বারের চেয়ে ছেলেদের শীতের কাপড়ের চাহিদা তুলনামূলকভাবে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: