মহম্মদপুরে আগুনে পুড়ে ছাই লক্ষাধিক টাকার পাটকাঠি

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক- 

মাগুরার মহম্মদপুর উপজেলার গোপালপুর এলাকায় শত্রুতার আগুনে মাহাবুবুর রহমান বুলু নামে এক ব্যাক্তির লক্ষাধিক টাকার পাটকাঠি পুড়ে ছাই হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে মহম্মদপুর থেকে দমকলের একটি ইউনিট এসে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি সৈয়দ মাহাবুর রহমান (বুলু) জানান, সে কয়েক বছর ধরে পাটকাঠির ব্যবসার সাথে জড়িত। তার নিজ বাড়ির কিছুটা দুরেই লক্ষাধিক টাকার পাটকাঠির গাদা রয়েছে। ঘটনারদিন  সকাল এগারটার দিকে পাটকাঠির গাদায় তিনি হঠাৎ আগুন দেখতে পান। এর মধ্যে  সামান্য বাতাস থাকায় আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দমকলকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে গাদায় থাকা লক্ষাধীক টাকার পাঠকাঠি পুড়ে ছাই হয়ে গেছে জানিয়ে তিনি বলেন- আশেপাশে বিদ্যুতের কোন সংযোগ নেই। হতে পারে শত্রতাবসত কেহ পাটকাঠির গাদায় আগুন ধরিয়ে দিয়েছে।

মহম্মদপুর ফায়ার স্টেশনের আবুল হাশেম বলেন, ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। 

ছবি-সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: