মাগুরানিউজ.কম:
২৬ নভেম্বর। ১৯৭১ সালের এইদিনে মাগুরা-ঝিনাইদহের সীমা্ন্তবর্তী কামান্না গ্রামে একই রাতে পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা ২৭ বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জনকে হত্যা করে।
শহীদ ২৭ বীর মুক্তিযোদ্ধার বেশিরভাগের বাড়িই ছিল তৎকালীন মাগুরা মহকুমার সদর থানার হাজীপুর ইউনিয়নের হাজীপুর, শ্রীমন্তপুর, আরালিয়া, হ্নদয়পুর, ফুলবাড়িসহ বিভিন্ন গ্রামে।
কামান্না যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের সবাইই ছিলেন স্থানীয়ভাবে গড়ে ওঠা হাজীপুরবাহিনী এবং বিভিন্ন গেরিলা দলের সদস্য।
কামান্না যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ‘মাগুরা নিউজ’ পরিবারের গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলী।


