মাগুরানিউজ.কম:
মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের উত্তেজনাপূর্ন ৩য় কোয়ার্টার ফাইনালে আজ রবিবার টাইব্রেকারে ৪ -১ গোলের ব্যবধানে শেখ রাসেল ক্রীড়াচক্র ঢাকাকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে মাগুরা জেলা দল।
চরম উত্তেজনাপূর্ণ খেলার ৯০ মিনিটে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। পরে ট্রাইব্রেকারে ৪-১গোলে মাগুরা জেলা দল জয়ের লক্ষে পৌঁছে যায়।
খেলায় ট্রাইব্রেকারে ৩টি গোল বাঁচিয়ে সেরা খেলোয়াড় মনোনিত হন মাগুরা দলের গোলরক্ষক ঢাকা আবাহনীর গোলরক্ষক তিতুমির চৌধুরী।
উল্লেখ্য, গতকাল শেখ রাসেল ও মাগুরা দলের খেলায় ৯০ মিনিটে কোন গোল হয় না। ১০ টি ট্রাইব্রেকারেও খেলা অমিমাংসিত থেকে যাওয়ায় আজ পুনরায় খেলা অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যস্থাপনায় ও বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী এ টুর্ণামেন্টের আয়োজন করেছে। এ টুর্ণামেন্টে ১৬ টি দল অংশ নিচ্ছে।
সোমবার শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ঢাকা মুখোমুখি হবে টাঙ্গাইল আরিয়ান স্পোর্টিং ক্লাবের।


