মাগুরানিউজ.কম:
মাগুরা শহরের ঢাকারোড কাঁচাবাজার এলাকায় ঈগল হোটেল নামে একটি আবাসিক হোটেলে বুধবার বিকেলে অসামাজিক কার্যক্রম চালানোর অভিযোগে অভিযান চালিয়ে ২নারীসহ ৯ জনকে আটক করে ডিবি পুলিশ। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ৬যুবককে ২দিন করে ও হোটেল ম্যানেজারকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
আটককৃত ২ নারীর কাছ থেকে জরিমানা ও মুচলেকা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া জানান- দীর্ঘদিন এ হোটেলটিতে অসামাজিক কর্মকান্ড পরিচালিত হচ্ছিল এমন অভিযোগ রয়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। এসময় ২নারীসহ ৯ জনকে আটক করে ডিবি পুলিশ। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


