মহম্মদপুর সদর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন মোল্যার দাফন সম্পন্ন

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মহম্মদপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যার নামাজে জানাজা শেষে মহম্মদপুর পূর্বনারায়নপুর কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার ২২ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আর.এস.কে,এইচ ইনস্টিটিউশন ফুটবল মাঠে জানাযার নামাজ শুরু হয়। নামাজে জানাজা শেষে পূর্বনারায়নপুর কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থানে দাফন করা হয়।

জানাজায় শরিক হন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তানজেল হোসেন খান, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রোস্তম আলী, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবু নাসির বাবলু, এ্যাড. আব্দুল মান্নান, সৈয়দ আলী করীম, সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নানা শ্রেণি পেশার মানুষ।

মৃত্যুকালে সময় স্ত্রী, দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: