মহম্মদপুরে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৮জন আহত হয়েছেন। এসময় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুজ্জামান বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার ও মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা পিকুল শেখের পূর্ব থেকেই বিরোধ রয়েছে। এর জের ধরে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয়পক্ষের কমপক্ষে আটজন আহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তবে এ ঘটনায় অভিযুক্ত দুই পক্ষের কারোরই মন্তব্য পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: