শীতের আমেজে মাগুরা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

নোটের চিন্তায় ব্যস্ত শহরবাসীর চোখে ধুলো দিয়ে শহরে ঠিকই ঢুকে পড়েছে পুরোপুরি শীতের আমেজ। ক্রমাগত পড়ছে পারদ। দিচ্ছে উত্তুরে হাওয়া। ভর দুপুরেও মালুম দিচ্ছে আলগা শীতের কনকনে ভাব। মাগুরায় আজ পারদ নেমেছে ২৭ দশমিক ৯ ডিগ্রিতে। আপাত দৃষ্টিতে তেমন উল্লেখজনক না হলেও পারদ পড়তে থাকলে এটাই টের পাওয়াচ্ছে শীতের পরশ।

মাগুরা শহরতো একরকম হল। গ্রামে গ্রামে কিন্তু শীতের আমেজ টামেজ নয়, পৌষেই ভরা শীত। এরই মধ্যে শীতে কাঁপছে গ্রামাঞ্চল। মৃদু শৈত্যপ্রবাহের কবলে কুয়াশা ঢাকা ভোর। কোমল নিস্তেজ সূর্য। বেলা গড়ালেও ঘাসে ঝলমল শিশিরবিন্দু।

শহর-গ্রাম সবখানেই দিনের ভাগেও পুরো সময়েই সোয়েটার বা শীতবস্ত্র লাগছে। শোওয়ার সময় গায়ে জড়াতে হচ্ছে মোটা কাঁথা-কম্বল। ধান ঘরে তোলার মরশুমে এমন সুন্দর শীতের আমেজে বেজায় খুশি সকলে। আগামী কয়েকদিন এমন আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: