শেষ মুহূর্তে জমজমাট মাগুরার কাত্যায়নী পূজার মেলা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরায় শেষ মুহূর্তে জমে উঠেছে কাত্যায়নী মেলা। মেলায় ক্রেতাদের এখন উপচে পড়া ভিড় দেখা গেছে। ১৫ দিনব্যাপী এ মেলা বুধবার শেষ হতে চললেও বিক্রেতাদের দাবি, মেলা আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হোক।

মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে মেলার। শহরের ছানার বটতলায় ১ নভেম্বর থেকে শুরু হওয়া ১৫ দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা অংশ নেন।

আসবাবপত্র, বস্ত্র, শাড়ি, কম্বল, খেলনা, স্টেশনারি ও জুতাসহ বিভিন্ন পণ্যের প্রায় কয়েকশত স্টল বসে এ মেলায়। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডও স্থান পেয়েছে এবারের মেলায়। মেলার প্রথম সাতদিন তেমন বেচাকেনা না হলেও শেষ মুহূর্তে এসে ক্রেতাদের ভিড় সামলাতে ব্যস্ত দেখা যায় বিক্রেতাদেরকে।

মেলা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা বলেন, আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম মেলার সময় আরও বাড়ানোর জন্য কিন্তু অনুমতি পাওয়া যায়নি।

মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন, স্থানীয় ব্যবসায়ীরা আপত্তি জানিয়েছে কারণ মেলা চললে তাদের নিজেদের ব্যবসার ক্ষতি হয়। এছাড়া সেই কাত্যায়নী পূজা থেকে শুরু করে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সেখানে কাজ করে যাচ্ছে। তাদের জন্যও ব্যাপারটা কঠিন। সবদিক চিন্তা করেই মেলার মেয়াদ বৃদ্ধি আর সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: