পাখির চোখে প্রিয় মাগুরা

মাগুরানিউজ.কমঃ 

শহর প্রতিবেদক- 

আমরা আকাশে তাকিয়ে মেঘ দেখি, পাখি দেখি। দেখি কীভাবে বিমান উড়ে যায়। দেখি পাখি কীভাবে পৃথিবীর দিকে তাকিয়ে উড়ে যায়। কিন্তু পাখির চোখে মাগুরা যে কত সুন্দর তা সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ড্রোন ক্যামেরা দিয়ে তোলা ছবি দেখলে বোঝা যায়।

এবারের টুর্নামেন্টেের বিশেষ আকর্ষণ ছিল ড্রোন ক্যামেরা। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপিসহ অন্যান্য অতিথিরা যখন খেলোয়াড়দের সাথে পরিচিত হতে মাঠের মধ্যে যাচ্ছিলেন তখন একটি ফুটবল নিয়ে আকাশে উড়ছিল ড্রোন।

পরিচিতি পর্ব শেষে ড্রোনটি ফুটবল নিয়ে গিয়ে হাজির হয় প্রধান অতিথির কাছে। প্রধান অতিথি ফুটবলটি খুলে নিয়ে খেলোয়াড়দের কাছে দিয়ে দেন।

এরপর খেলা চলাকালীন ড্রোনটি মাঠের উপর দিয়ে উড়ে খেলার ছবি সংগ্রহ করতে থাকে, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

ছবি-সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: