মাগুরানিউজ.কম:
মাগুরা পুরাতন বাজারে জাটকা নিধন বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এসময় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী সাহেব আলী নামে ওই মাছ ব্যবসায়ীকে এ জরিমানা করেন। এ সময় সেখান থেকে প্রায় আধামণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্চিতা রানী কুণ্ডু।


