মাগুরায় শুরু হচ্ছে ‘শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট’

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আগামী ১০ নভেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০১৭ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট’। এবারের টুর্নামেন্টে মাগুরাসহ বিভিন্ন জেলার ১০টি দল অংশ নিচ্ছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে টুর্নামেন্টের আয়োজক সংগঠন আছাদুজ্জামান ফুটবল একাডেমী প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। সেখানে সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক জানান, টুর্নামেন্টে স্বাগতিক আছাদুজ্জামান ফুটবল একাডেমীসহ যশোর, ঝিনাইদহ, রাজশাহী, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, কুষ্টিয়া, টাঙ্গাইল, সাতক্ষীরা জেলার ফুটবল দল গ্রুপ পর্বে অংশ নেবে।

এ গ্রুপের বিজয়ী দলের সঙ্গে কোয়াটার ফাইনালে সরাসরি অংশ নেবে ঢাকার লেফটেনেন্ট শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, সাইফ স্পোটিং ক্লাব যুবদল, বাংলাদেশ নৌবাহিনী ও বসুন্ধরা কিংস। ৭ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: