মাগুরায় ‘বিচারের বাণী’ স্মরণিকার মোড়ক উন্মোচন

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে প্রকাশিত স্মরণিকা ‘বিচারের বাণী’র মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত থেকে প্রকাশনাটির মোড়ক উন্মাচন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন, জেলা ও দায়রা জজের সহধর্মিনী রোখসানা রহমান শিল্পী, মাগুরার সিভিল সার্জন এম এম ছাদুল্লাহ মুন্সী, মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা লিগ্যাল এইড অফিসার মাগুরা জেলা জজ আদালতের সহকারি জজ ইয়াসমিন নাহার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিব প্রসাব ভট্টাচার্য, অ্যাডভোকেট ওমর ফারুক, অ্যাডভোকেট আইয়ুব হোসেন, লিপিকা দত্ত প্রমুখ।

বিচারের বাণী স্মরণিকাতে লিগ্যাল এইডের নানা দিক তুলে ধরে এটিকে মানুষের আরো জীবন ঘনিষ্ঠ করার বিষয়ে নানা সুপারিশ উঠে এসেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: