বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রীপুরে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাগুরার শ্রীপুরে জাহিদ শেখ (২০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। উপজেলার নহাটা গ্রামে বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাহিদ শেখ উপজেলার কাদিরপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে জাহিদ শেখ নহাটা গ্রামের রবি মোল্যার বাড়িতে ত্রুটিপূর্ণ ইলেকট্রিক লাইনের কাজ করছিল। কাজ চলাকালীন সময়ে ওই বাড়ির পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। এ সময় দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: