মাগুরার বিনোদপুরে দুই পক্ষের সংঘর্ষ

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউপির ঘুল্লিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। তিনজনকে মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ভাংচুর হয়েছে অন্তত পাঁচটি বাড়িঘর।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে আওয়ামী লীগের সমর্থক বিনোদপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার এবং পিকুলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে ছয়জন আহত হন।
আহতদের মধ্যে তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহম্মদপুর থানা পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনে।
 
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পুলিশ সংঘর্ষ থামাতে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: