মাগুরানিউজ.কম:
মাগুরায় সড়ক দূর্ঘটনায় মজনু শেখ (১৯) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে মাগুরা-নড়াইল সড়কের মান্দারতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মজনু মাগুরা সদর উপজেলার বেরইল শিকদার পাড়ার মতিয়ার শেখের ছেলে।
মাগুরা সদর থানা পুলিশ জানায়, মাগুরা-নড়াইল সড়কে ইজিবাইকের ধাক্কায় আখি পরিবহন নামের একটি চলন্ত বাস থেকে হেলপার মজনু রাস্তায় পড়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


