মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের তাঁতীপাড়া এলাকা থেকে বিল্লাল হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। বিল্লাল মাগুরা শহরের খালকুলপাড়ার বাসিন্দা আনসার উদ্দিন বিশ্বাসের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, তাঁতীপাড়ার একটি বাঁশ বাগানে বিল্লাল নামে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


