মাগুরাতে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ১৫ সহস্রাধিক

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

১ নভেম্বর বুধবার থেকে জেএসসি পরীক্ষা শুরু হচ্ছে। বোর্ড সূত্রে জানাগেছে, যশোর বোর্ডে ১ লাখ ৬ হাজার ৭৭২ জন ছাত্র ও ১ লাখ ১৬ হাজার ৬৭ জন ছাত্রী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। সেই হিসেবে এ বছর ছাত্রদের তুলনায় ৯ হাজার ২৯৫ ছাত্রী বেশি। ১০ জেলায় ২৬৭টি কেন্দ্রে এই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

২০১৬ সালে ২ লাখ ১৮ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী ছিল। কেন্দ্র ছিলো ২৫৩টি।

চলতি বছর বোর্ডের অধীনে মাগুরা থেকে ৭ হাজার ৩৭৩ ছাত্র ও ৭ হাজার ৯৮০ জন ছাত্রী জেএসসিতে অংশ নিচ্ছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র গণমাধ্যে বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে বাধাদানকারীর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বোর্ডের সব কেন্দ্রে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করা যাচ্ছে কোথাও কোন ধরণের বিশৃঙ্খলা ঘটবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: