মাগুরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পুলিশের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার মাগুরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে সকাল ১০টায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম থেকে পুলিশ লাইন পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে পুলিশ লাইন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল।

বক্তব্য রাখেন জেলা পুলিশিং কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল লতিফ, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু নাসির বাবলু সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: