আইজিপি সম্মাননায় নাকোল ইউপি চেয়ারম্যান মুহিত

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

কমিউনিটি পুলিশিং দিবসে সেরা সদস্য হিসেবে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শকের পুরস্কার পেলেন মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ূনুর রশিদ মুহিত।

“পুলিশই জনতা, জনতাই পুলিশ”-এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পুলিশের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার মাগুরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়।

সকালে মাগুরা পুলিশ লাইনে মাগুরা পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে দিবসটির উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সেরা কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে তরুণ ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূনুর রশিদ মুহিতের হাতে পুলিশ সুপার পুলিশ মহা-পরিদর্শকের পক্ষে তার স্বাক্ষরিত সনদ এবং ক্রেস্ট তুলে দেন।

এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা পুলিশিং কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: