শ্রীপুরের টুপিপাড়ায় যুবক খুন, হামলাকারী আটক

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার শ্রীপুর উপজেলার টুপি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে শামীম খান (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। সে ওই গ্রামের নবাব আলী খানের ছেলে। এ ঘটনায় মনিরুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পরিবারের সূত্র জানায়, উপজেলার টুপিপাড়া গ্রামে প্রতিবেশি মনিরুল ইসলামের বাড়ির পাশের একটি তালগাছে গরু বাধাকে কেন্দ্র করে শামীম খানের সাথে প্রতিবেশী মনিরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মনিরুল ধারালো অস্ত্র দিয়ে শামীমকে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ মনিরুল ইসলাম (৩০) আটক করেছে। মনিরুল একই গ্রামের আবুল হোসেন খানের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পিছনে কী উদ্দেশ্য রয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার পরপরই হত্যাকাণ্ডের সাথে জড়িত মনিরুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: