মাগুরানিউজ.কমঃ
মাগুরায় ইউনিয়ন ও পৌরসভার উদ্যোক্তাদের নিয়ে ই-টিন রেজিস্ট্রেশন বিষয়ক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে কর অঞ্চল খুলনা ও মাগুরা জেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৮০ জন উদ্যোক্তা অংশ নেয়।
মাগুরা জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা কর কমিশনার মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পরিদর্শী যুগ্ম কর কমিশনার মুকুল চন্দ্র রায়, মাগুরা সহকারি কর কমিশনার মো: আহসান-উজ-জামান।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।


