শীতে গ্রামবাংলার মানুষের কাছে খেজুরের গুড় ও পাটালি একটি অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান। তাই ভরা এ শীত মৌসুমে মাগুরার বাজারে শুরু হয়েছে গুড় ও পাটালি বিক্রির উৎসব। পাশাপাশি প্রশ্নবানে জর্জরিত বিক্রেতা, খাটি কিনা ?
খণ্ডকালীন এ পেশায় নিয়োজিত মাগুরার গাছিরা খেজুরের রস থেকে গুড় ও পাটালি তৈরির কাজে ব্যস্ত দিন কাটাচ্ছেন। অনেক পরিবার অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে উঠছে। মাত্র তিন-চার মাস খেজুরগাছ থেকে রস সংগ্রহ করে সারা বছরের সাংসারিক খরচ জোগানোর চেষ্টা করেন অনেকে।


