মাগুরানিউজ.কম:
বিশেষ প্রতিবেদকঃ
দুদিনের টানা ও ভারি বৃষ্টিতে মাগুরা শহবাসী চরম দুর্ভোগে পড়েছেন। কখনো থেমে থেমে বৃষ্টি আবার কখনো টানা বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে শহরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েন চরম বিপাকে।
অনেকে বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে ক্লাসে উপস্থিত হয়েছেন, কেউবা যেতে না পেরে বাসায় অলস সময় পার করছেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী-শিক্ষকের উপস্থিতি কম হওয়ায় অঘোষিত বৃষ্টির ছুটি পালন করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সারাদিনের বৃষ্টিতে অনেকে ঘর থেকে বের হতে পারছেন না। শহরের অলি-গলিতে কোথাও হাঁটু পানি। এ অবস্থায় যানবাহনও চলার অবস্থায় নেই।
যানবাহন সংকটে অনেকে অভিভাবক-শিক্ষার্থী ঝুঁকি নিয়ে রিকশা-ভ্যানে করে স্কুল-কলেজে পৌঁছানোর চেষ্টা করেন। সুযোগ বুঝে রিকশাওয়ালারা ভাড়া হাঁকেন দ্বিগুণেরও বেশি। বাধ্য হয়েই স্কুলগামী অভিভাবকরা দ্বিগুণ ভাড়া দিয়েই গন্তব্যে পৌঁছান।
Like this:
Like Loading...