মাগুরার ইতিহাসে সর্ববৃহৎ জুমার নামাজ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার ইতিহাসে সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হল আজ, এমনটাই জানালেন মাগুরার প্রবীন নবীন সব মানুষই। মাগুরায় অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্বের দ্বিতীয় দিন আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি।

এর আগে আজ ভোর থেকেই ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান জনসমুদ্রে পরিণত হয়। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন জুমার নামাজ আদায় করেন। ফলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল স্থমিত হয়ে যায়।

বিভিন্ন ভবনের ছাদ, গাড়ি ও সড়কে যে যেভাবে পারেন, মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে জুমার নামাজে অংশ নেন। ইজতেমার জন্য নির্ধারিত এলাকার মুসল্লি ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসা অনেক মুসল্লি জুমার নামাজ আদায় করেন। অনেকে বিভিন্ন ভবনের ও বাসের ছাদে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

উল্লেখ্য, টঙ্গির তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের অংশগ্রহণ বেশি হওয়ায় এ বছর দেশের ৩২ জেলায় এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

ইজতেমাস্থলে মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে প্রচুর পুলিশ সদস্য । এ ছাড়া সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পর্যাপ্ত সংখ্যক সদস্য মুসল্লিদের নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সম্পন্ন করতে জেলা পুলিশ সিসি টিভি, ওয়ার্চ টাওয়ারসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: