মাগুরায় শিশুদের টেনিস প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা টেনিস ফেডারেশন আয়োজনে তৃনমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়ারদের প্রশিক্ষণ কার্যক্রমের আজ উদ্বোধন করা হয়। বিকালে মাগুরা টেনিস ক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বলেছেন, আজকের শিশুরাই একদিন বিশ্ব সেরা খেলোয়াড় হবে। ক্রীড়ার বিভিন্ন বিভাগে তৃণমূলের ছেলে-মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করছে। সেই লক্ষ্য বাস্তবয়নে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনতে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে ১৩১ টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে।

তিনি শুক্রবার বিকেলে মাগুরা টেনিস ক্লাবে জেলা পর্যায়ে ৫দিন ব্যাপি অনুর্ধ্ব-১৬ টেনিস খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাগুরা টেনিস ক্লাবের সভাপতি পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরশিদ আনোয়ার, জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা টেনিস ক্লাবের সহ-সভাপতি এ্যাড. হাসান সিরাজ সুজা, টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: