মাগুরানিউজ.কম:
‘আর কয়দিন এমন কম পাবেন। এই সপ্তাডা গেলেই আর পাবেন না। নিয়ে যান, মন আর পেট ভরে খাবেন। দাম কমায়ে রাখপানে। নিয়ে যান ভাই।’
কথাগুলো বলছিলেন মাগুরা পুরাতন বাজারের মাছ ব্যবসায়ী শীতল। মাগুরার প্রধান মাছ বাজার এটি। রবিবার ক্রেতাদের উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন ১৫ বছর ধরে মাছের ব্যবসা করা শীতল।
তিনি আরও বলেন, আগামী মাসের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। সে কারণে আগামী কয়দিন আরো দাম বাড়তে পারে।
বাজার ঘুরে দেখা গেল, ১ কেজির কাছাকাছি ওজনের ইলিশ ১০০০ থেকে ১০৫০, ৫০০ গ্রামের ইলিশ ৪৫০, ৬০০ থেকে ৮০০ গ্রামের ৬৫০ থেকে ৮০০ এবং ৩০০ গ্রামের ইলিশ ২৫০ থেকে ৩০০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে।
ইলিশের মতো অন্য মাছের দামও কিছুটা কম বলছেন বিক্রেতারা। তারা বলছেন, ইলিশের দাম কম হওয়ায় মানুষ অন্য মাছ কম কিনছে। এ কারণে অন্য মাছেরও দাম কম।


